সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সুষ্ঠু ভোটে হেরে গেলেও ফল মেনে নেব: ওবায়দুল কাদেরের ভাই | চ্যানেল খুলনা

সুষ্ঠু ভোটে হেরে গেলেও ফল মেনে নেব: ওবায়দুল কাদেরের ভাই

নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, সুষ্ঠু ভোটে হেরে গেলেও আক্ষেপ থাকবে না। বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাব।

তিনি সকাল ৮ টায় তার নিজ কেন্দ্রে উদয়ন স্কুলে ভোট দেওয়ার পর পৌরসভার ৯ টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। প্রতিটি কেন্দ্রে গিয়ে ভোটারদের পাশাপাশি এজেন্টদের ও খোঁজখবর নেন। প্রতিপক্ষের এজেন্টদের সঙ্গেও কথা বলেন এ সময়।

তিনি বলেন, হাইকমান্ড থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে যে, এ পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তিনি তার প্রতিফলন দেখতে পেয়েছেন।

আবদুল কাদের মির্জা বিশ্বাস করেন, এখন পর্যন্ত জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তিনি সুষ্ঠু ভোটে হেরে গেলেও ফল মেনে নেবেন। বিজয়ী প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানাবেন।

আবদুল কাদের মির্জা বলেন, আমি অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি। আজ বসুরহাট পৌরসভার নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে দেখুন মানুষের দীর্ঘ সারি যা বিগত নির্বাচনে ছিল অনুপস্থিত। রেজাল্ট যেপক্ষেই যাক না কেন দেশের মানুষ বসুরহাট পৌরসভা নির্বচন থেকে অনুপ্রাণিত হবে। ভোটাররা ভোট থেকে যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমরা আবার তাদের ভোট কেন্দ্রে ফিরিয়ে আনতে পেরেছি।

তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবয়দুল কাদের সাহেবের আসনে এ পৌরসভা। এখানে ভোটের আগের রাতে ককটেল ফোটেনি, এখানে প্রতিপক্ষের এজেন্টদের সঙ্গে কেউ খারাপ আচরণ করেননি। কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি। এটাই গণতন্ত্রের ভাষা হওয়া উচিত। তিনি ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটে থাকার জন্য বিএনপি ও জামায়াত সমর্থিত প্রাণীর প্রতি আহ্বান জানান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।