সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সুষ্ঠু জাতীয় নির্বাচনের লক্ষে জাতীয় সরকার দাবি জেএসডি’র | চ্যানেল খুলনা

সুষ্ঠু জাতীয় নির্বাচনের লক্ষে জাতীয় সরকার দাবি জেএসডি’র

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় খুলনার নেতৃবৃন্দ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করার লক্ষে জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবি করেছেন। নেতৃবৃন্দ স্পষ্ট করেছেন একাদশ সংসদ নির্বাচনের মত নৈশভোটের সুযোগ জাতি দেবে না। আর এ সরকারের অধিনে কোন নির্বাচনই নিরপেক্ষ হবে না। জাতীয় সরকার প্রতিষ্ঠার লক্ষে গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলোর বৃহত্তর ঐক্যের প্রয়োজন।
আজ বেলা ১টায় স্থানীয় উমেশচন্দ্র লাইব্রেরী মিলনায়তনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও নগর নেতৃবৃন্দ এ দাবি তোলেন। দলের জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহসিন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম। আলোচনায় অংশ নেন নগর জেএসডি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক। অতিথি বক্তা নগর নাগরিক ঐক্যের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, নাগরিক নেতা কবি এফ এম হারুন অর রশিদ, সাবেক ছাত্রনেতা আবু কাজী, জেলা জেএসডি’র সদস্য সচিব আইয়ুব আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল আহসান বাবলু, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বাবলু, নগর শ্রমিক জোটের আহবায়ক মনিরুল হক মনির, নগর জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। সে প্রত্যাশা পূরণ হয়নি। দলের এ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সবচেয়ে বড় দাবি ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে একমাত্র পথ জাতীয় সরকার প্রতিষ্ঠা। নেতৃবৃন্দ দ্বি-কক্ষ বিশিষ্ট্য পার্লামেন্ট ও খুলনা প্রদেশ গঠনের দাবিও তোলেন।
আলোচনার পূর্বে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী থেকে এক শোভাযাত্রা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন হয়।
উল্লেখ্য স্বাধীন বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল হিসেবে ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাসদ আত্মপ্রকাশ করে।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।