সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবন থেকে আসা হরিণ উদ্ধার | চ্যানেল খুলনা

সুন্দরবন থেকে আসা হরিণ উদ্ধার

চ্যানেল খুলনা ডেস্কঃপূর্ব সুন্দরবন থেকে পথ ভুলে চলে যাওয়া আরো একটি চিত্রল হরিণ লোকালয় থেকে উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে মঠবাড়িয়া উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর সোনাখালী এলাকা থেকে গ্রামবাসী হরিণটি উদ্ধার করে। পরে মঠবাড়িয়া থানা পুলিশের মাধ্যমে হরিণটি বনবিভাগের কাছে হস্তান্তর করেন তারা।
সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদিন জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া এলাকা সংলগ্ন বলেশ্বর নদীর মাঝে জেগে ওঠা চরে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর বিচরন রয়েছে। মঠবাড়িয়ার সোনাখালী গ্রামটি ওই চরের কাছাকাছি হওয়ায় ধারনা করা হচ্ছে সেখান থেকে রাতে হরিণটি সাতরে লোকালয়ে চলে যায়। সকাল ৭টায় গ্রামবাসী হরিণটি দেখতে পেয়ে তারাকরে। এরপর ওই গ্রামের বাদল মোল্লার বাড়ীর পুকুরপাড় থেকে হরিণটি ধরে মঠবাড়িয়া থানায় নিয়ে যায় তারা। সেখান থেকে পুলিশ বনবিভাগকে খবর দিলে তারা হরিণটি উদ্ধার করে নিয়ে আসেন। মাদী এ হরিণটি বিকেলে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানান। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের বারকিং ডিয়ার নামের আরো একটি মাদী হরিণ বলেশ্বর নদী থেকে এক জেলে উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেন। পরে সেটি বনে অবমুক্ত করা হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।