সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবন উপকূলে ডলফিন নিয়ে গবেষণায় খুবিতে কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

সুন্দরবন উপকূলে ডলফিন নিয়ে গবেষণায় খুবিতে কর্মশালা অনুষ্ঠিত

রবিবার সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘সুন্দরবন সংলগ্ন নদীতে স্তন্যপায়ী প্রাণিদের সংরক্ষণ ও উন্নত প্রজননের জন্য বাসস্থান ম্যাপিং এবং উপযুক্ত কৌশল তৈরি করা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থায়নে এবং খুলনা বিশ্ববিদ্যালয় ডলফিন রিসার্চ টিম এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। তিনি বলেন, ডলফিন এখন বিপন্ন প্রজাতির প্রাণির তালিকায়। পরিবেশ ও জলবায়ুগত পরিবর্তনের কারণে ডলফিনসহ বিভিন্ন প্রাণি ও উদ্ভিদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি সুন্দরবন সন্নিহিত এলাকায় ডলফিন নিয়ে গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের টিমকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন- এর ফলে আমরা একটি ধারণা পাবো, যার মাধ্যমে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. নাজমুল আহসান, প্রফেসর ড. খন্দকার আনিসুল হক, প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ফয়সাল। কর্মশালায় এফএমআরটি ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্তন্যপায়ী প্রাণী ডলফিনের বাংলাদেশে বিচরণের ক্ষেত্রে ম্যাপিং করা, নতুন নতুন ভারসাম্য মুভমেন্ট নিয়ে আলোচনা করা হয়। এই গবেষণার মাধ্যমে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যাবে বলে আশা করা যায়। যা থেকে কয়েকটি সুপারিশ পাওয়া যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।