সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস জব্দ | চ্যানেল খুলনা

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস জব্দ

মোংলা প্রতিনিধিঃ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পর্যটন স্পট ও বন্যপ্রানী প্রজনন কেন্দ্র করমজল সংলগ্ন চাড়াখালী খাল দিয়ে পাচারের সময় হরিণের মাংসসহ দুটি নৌকা জব্দ করেছে বনবিভাগ। রবিবার (২৬ জুলাই) ভোরে বনের চাড়াখালী খাল দিয়ে দুটি নৌকা যাওয়ার সময় বন প্রহরীরা নৌকা দুটিকে তল্লাশির জন্য চ্যালেঞ্জ করে।এসময় নৌকায় থাকা সংঘবদ্ধ পাচারকারী হরিণ শিকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিনের মাংস, আটটি পা,দুটি মাথা ও এবং হরিণ শিকারের সরঞ্জাম জব্দ করে বন প্রহরীরা। তবে পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

বন কর্মকর্তা আজাদ কবির জানান, জব্দকৃত হরিণের মাংস খুলনায় আদালতে প্রেরণ করা হবে।এবং বন আইনে মামলা দায়ের শেষে আদালতের নির্দেশনা মোতাবেক বিনষ্ট করা হবে জব্দকৃত হরিণের মাংস।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।