সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনে অবৈধভাবে কাকড়া ধরার অভিযোগ আটক ৫ | চ্যানেল খুলনা

সুন্দরবনে অবৈধভাবে কাকড়া ধরার অভিযোগ আটক ৫

সুন্দরবনের কাকড়া ধরার সময় আবারও ৪৯০ কেজি কাকড়া জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় সুন্দরবনের কালাবগি এলাকায় গার্ডের অভিযান চালিয়ে এর সাথে জড়িত ৫ ব্যবসায়ীকেও আটক করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কোস্ট গার্ড নলিয়ানের সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়।

উল্লেখ্য সরকারের নির্দেশনা মোতাবেক কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি এ দুই মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার, ক্রয় বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কিছু অসাধু কাকড়া আহরণকারী কৌশলে বনে প্রবেশ করে নিষিদ্ধ পন্থায় ডিমওয়ালা কাকড়া শিকার করছে। তাই এসকল কাকড়া আহরণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কোস্ট গার্ড।

আটককৃতরা হচ্ছে, তরুণ সরকার (২৬), একই এলাকার মনজুর ঢালী (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর গাজী (৩৮), মাসুম বিল্লাহ (২৪) ও মোহাম্মদ আজাদ সানা (৫৬)। এদের সকলের বাড়ি সুন্দরবন সংলগ্ন নলিয়ানের কালাবগি গ্রামের বিভিন্ন এলাকায়।

জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে স্থানীয় বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।