সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সুদানে সংঘর্ষে ৩২ জন নিহত, কারফিউ জারি | চ্যানেল খুলনা

সুদানে সংঘর্ষে ৩২ জন নিহত, কারফিউ জারি

আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দারফুরে আরব ও আফ্রিকানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রদেশটিতে কারফিউ জারি করা হয়েছে। ২০০০ সাল থেকে অঞ্চলটিতে দ্বন্দ্ব-সংঘাত চলছে। খবর আরব নিউজের।

গত শুক্রবার থেকে এখানে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। দুই সপ্তাহ আগে এখান থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হয়।

দারফুর প্রদেশের রাজধানী জেনেনার প্রধান হাসপাতালের চিকিৎসক সালাহ সালেহ সাংবাদিকদের বলেন, হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। কারণ অনেকেই হাসপাতালে আসতে পারেছেন না।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কর্মী আল-সাফি আব্দুল্লাহ জানান, ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার। ক্রিনডিং আন্তর্জাতিক শরণার্থী শিবিরে এক আরব শরণার্থীকে স্থানীয় একটি বাজারে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনার জেরে শনিবার স্থানীয়দের সঙ্গে শরণার্থীদের সংঘর্ষ হয়।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।