সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে ২ তদন্ত কমিটি | চ্যানেল খুলনা

সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে ২ তদন্ত কমিটি

চ্যানেল খুলনা ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত ও আগুনের ঘটনা তদন্ত শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে ও জেলা প্রশাসনের দুটি কমিটি। সোমবার উভয় কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত রেললাইন, বগি ও ইঞ্জিন ঘুরে দেখেন এবং স্টেশনের কর্মকর্তা ও প্রতক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ করেন।

সোমবার সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান, সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) গোলাম রহমান, সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ও পাকশী রেলওয়ের সহকারী প্রকৌশলী শিপন আলী।

জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ বলেন, আমরা তদন্ত শুরু করেছি। সুষ্ঠুভাবে তদন্ত সম্পন্ন করে বৃহস্পতিবারের (২১ নভেম্বর) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

পরে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহীদুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে।

এই কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ রেলওয়ে (পশ্চিামঞ্চল) রাজশাহীর চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি বণিক, প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান ও চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার সুশীল কুমার হালদার।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেলস্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ ৮টি বগিতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় আহত হন ছয়জন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।