সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সিংগাইর ছাত্রদলের ২১ জনের কমিটির ১৫ জনের পদত্যাগ | চ্যানেল খুলনা

সিংগাইর ছাত্রদলের ২১ জনের কমিটির ১৫ জনের পদত্যাগ

মানিকগঞ্জ: অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে কমিটিতে রাখা ও সিনিয়র জুনিয়র না মেনে কমিটি করার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ২১ জনের মধ্যে ১৫ জন পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দল এলাকায় সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর আনুষ্ঠানিকভাবে ১৫ জন পদত্যাগপত্র জমা দেন।

জানা গেছে, গত ২০ ডিসেম্বর ২১ সদস্য বিশিষ্ট সিংগাইর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। ওই কমিটিতে আহ্বায়ক করা হয় সিংগাইর আজিমপুর এলাকার মাহবুবুর রহমান রনি ও সদস্য সচিব মিল্টন হোসেনকে।

কমিটির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না ও কামরুল হাসান শাকিল বলেন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরশাদ জ্যাকি এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাতিস হাসানের যোগ সাজসে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে। এরা আওয়ামী লীগ অধ্যুশিত এলাকার বাসিন্দা। দলের প্রতি এদের কোনো অবদান নেই। অর্থের বিনিময়ে এরা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব হয়েছেন। এদের অধিনে রাজনীতি করা সম্ভব নয় বিধায় কমিটির ১০ জন যুগ্ম আহ্বায়ক ও ৫ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। জেল-জুলুম হুলিয়া নিয়ে যারা এখনও ছাত্রদলের রাজনীতি করছেন, তাদের দিয়ে নতুন করে সিংগাইর উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করতে হবে।

জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম বলেন, আমার জানা মতে ২১ জনের কমিটিতে ৬-৭ জন পদত্যাগ করেছেন। অর্থের বিনিময়ে কমিটি দেওয়ার যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। জেলা ছাত্রদলের নেতারা যাচাই-বাছাই করেই যোগ্য ব্যক্তিদের কমিটিতে স্থান দিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে তৎপরতা চলছে: রিজভী

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।