সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে মাউশি | চ্যানেল খুলনা

সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে মাউশি

২০২০ সালে জেএসসি-এসএসসির বিশেষ মূল্যায়নে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।  

রোববার (০৭ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক মো. নুরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত সব শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেতে যোগ্যদের তালিকা পাঠাতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে সাড়ে ১০ হাজার নামের জন্য দেশের সব শিক্ষা বোর্ড থেকে নিয়মিত শিক্ষার্থীদের তথ্য পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনের জন্য ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য নমুনা ছক অনুযায়ী পাঠাতে বলা হয়েছে। এ তথ্য আগামী ১১ মার্চের মধ্যে সফট কপি ই-মেইলে এবং হার্ড কপি মাউশি’র মহাপরিচালক বরাবর পাঠাতে বলা হয়েছে।

মাউশির উপ-পরিচালক মো. নুরুল ইসলাম চৌধুরী বলেন, উচ্চমাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের রাজস্ব খাত থেকে বৃত্তি দেওয়া হবে। এজন্য আমরা সব শিক্ষা বোর্ডে যোগ্য ও নিয়মিত শিক্ষার্থীদের তালিকা পাঠাতে বলেছি। সেখান থেকে ১০ হাজার ৫০০ জনকে নির্বাচন করা হবে। তার মধ্যে মেধা কোটায় ১ হাজার ১২৫ জন ও সাধারণ কোটায় ৯ হাজার ৩৭৫ জনকে বৃত্তি দেওয়া হবে। এ সংখ্যা ১০টি শিক্ষা বোর্ডে ভাগ করে দেওয়া হবে। তারা যোগ্যদের মধ্যে এ বৃত্তি বণ্টন করবে।

মাউশি থেকে জানা গেছে, এইচএসসি পর্যায়ে মেধা কোটায় মাসিক ৮২৫ টাকা, তার সঙ্গে এককালীন ১ হাজার ৮০০ টাকা এবং সাধারণ কোটায় মাসিক ৩৭৫ টাকা ও এককালীন ৭৫০ টাকা করে দেওয়া হবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ভর্তি হলে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে বৃত্তির জন্য আবেদন করতে হবে। তারপর এ অর্থ দেওয়া হবে। বৃত্তি দিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে জিপিএ-৫ অর্জনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

অধিদপ্তর সূত্র জানায়, জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হবে। বোর্ডের আওতাধীন প্রতি উপজেলার দুইজন ছাত্র ও দুইজন ছাত্রীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আর মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানায় একজন ছাত্র ও একজন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

দেশের ১০টি শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত বৃত্তি/মেধাবৃত্তির কোটা বণ্টনের মাধ্যমে এ বৃত্তি দেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।