সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাবেক সেনাপ্রধানের ভাই কারাগারে | চ্যানেল খুলনা

সাবেক সেনাপ্রধানের ভাই কারাগারে

সাবেক সেনাপ্রধান এসএম শফিউদ্দিনের বড়ভাই এবং কেসিসির সাবেক প্যানেল মেয়র এসএম রফিক উদ্দিন রফিককে নাশকতার মামলায় রোববার খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আল আমিন এ নির্দেশ দেন।

এর আগে শনিবার রাতে সাবেক এই প্যানেল মেয়রের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে তাকে আটক করে কেএমপির গোয়েন্দা পুলিশ।

আদালত সূত্র জানায়, খালিশপুর থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাকে গ্রেফতার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে প্রেরণ করা হয়। মামলার মূল নথি বা কাগজপত্র অন্য আদালতে থাকায় পরবর্তী দিন ধার্য করে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত।

সাবেক প্যানেল মেয়রের আইনজীবী বিএম ফারুখ বলেন, সকালে পুলিশ পাহারায় তাকে আদালতে আনা হয়। আদালতে তার জামিন আবেদন করেছিলাম; কিন্তু মামলার কাগজপত্র অন্য আদালতে থাকায় তার জামিন করানো সম্ভব হয়নি। আগামী ২৬ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

খুলনায় তীব্র গরমের শঙ্কা, শুরু হতে পারে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ

২৪ ঘণ্টায় খুলনায় আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০

রঙিন সাজে সেজেছে কুয়েট, বৈশাখ উদ্যাপনে বর্ণাঢ্য কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।