সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহে আঘাতের চিহ্ন নেই | চ্যানেল খুলনা

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহে আঘাতের চিহ্ন নেই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর নাক দিয়ে রক্ত বের হওয়ার তথ্য সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মরদেহের পেট ফোলা ছিল বলে প্রতিবেদনে জানানো হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

প্রতিবেদন অনুযায়ী, তাহসিফের মরদেহ শনাক্ত করেন তাঁর খালাতো ভাই জহির হাসান। মরদেহের মাথার চুল কালো, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। তাঁর কপাল স্বাভাবিক ও মুখমণ্ডল গোলাকার ছিল। মুখ ও চোখ বন্ধ অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া মুখে ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল।

সুরতহাল প্রতিবেদনে আরও বলা হয়, মরদেহের দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো ছিল এবং হাতের মুঠো খোলা অবস্থায় পাওয়া যায়। বুক, পেট, পিঠ ও দুই পায়ে দৃশ্যমান কোনো অস্বাভাবিকতা বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পেট ফোলা ছিল।

সাক্ষীদের উপস্থিতিতে তাঁদের দেখানো মতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

এর আগে, বুধবার বিকেলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর ময়নাতদন্ত করার কথা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহে আঘাতের চিহ্ন নেই

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

মোটরযান থেকে মহাকাশ প্রযুক্তি, জাপানি বিনিয়োগ চাইলেন তারেক রহমান

তারো আসোর নেতৃত্বে জাপানি প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাপানি বিনিয়োগ বাড়াতে মারুবেনি চেয়ারম্যানকে প্রধানমন্ত্রীর আহ্বান

জলবায়ু ও সামাজিক সুরক্ষায় উইনরকের ভূমিকার প্রশংসা স্পিকারের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।