সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষুীরার কলারোয়ায় বসত বাড়িতে ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইন; ঝুঁকিতে ৩০টি পরিবার | চ্যানেল খুলনা

সাতক্ষুীরার কলারোয়ায় বসত বাড়িতে ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইন; ঝুঁকিতে ৩০টি পরিবার

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের এক বসতবাড়ীর মধ্যে বিদ্যুতের ঝুঁকিপূর্ণ খুঁটি বসিয়ে ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইন টানার অভিযোগ উঠেছে। যার পাশে ও নিচে বহুতল ভবনসহ বসবাস করছে প্রায় ৩০টি পরিবার। আর এতে যে কোন সময় একটি বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ এই বৈদ্যুতিক লাইনটা সরিয়ে অন্য পাশ দিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয়রা বিদ্যুৎ বিভাগে বার বার অভিযোগ আকারে বললেও কোন গুরুত্বই দিচ্ছেন না বলে এলাকাবাসির অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ৩নং গদখালি ওয়ার্ডের সরদারপাড়া আব্দুল হান্নান সরদারের বসতবাড়ির মধ্যে বিদ্যুতের ঝুঁকিপূর্ণভাবে খুঁটি বসিয়ে ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইন টানা হয়েছে। এমনকি ওই ঝুঁকিপূর্ণ লাইন থেকে ব্যক্তিগত মালিকানাধীন বসত বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ তার টানা হয়েছে আশেপাশের বাড়ী ও ভবনে। আর এভাবে বৈদ্যুতিক খুঁটি বসতঘরের ভেতরে রেখে চলছে বিদ্যুৎ সংযোগ। যাতে যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা, জান মালের ক্ষয়ক্ষতিসহ প্রাণহানি। স্থানীয় বাসিন্দা মনোয়ারা খাতুনসহ অনেকে জানান, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন। তাদের বাধা উপেক্ষা করে ঝুঁকিপূর্ন এ খুঁটি পুতে ৩০টি ঘরের উপর দিয়ে বিদ্যুতের লাইন টেনে নিয়ে যাওয়া হয়েছে। তাই তারা ঝুঁকিপূর্ণ ঐ বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিরাপদ স্থান দিয়ে লাইন সংযোগ দেয়ার জন্য স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্ল্যাহ আজাদ জানান-পিডিপির লাইন ছিলো। পরে তারা ঘরবাড়ী করেছে। ক্ষতিগ্রস্তরা বিদ্যুৎ বিভাগে আবেদন করিলে উদ্ধর্তন কর্তৃপক্ষ তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।