সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা সীমান্তে স্থাপনা নিয়ে প্রকাশিত সংবাদে ভারতীয় হাইকমিশনের ব্যাখ্যা | চ্যানেল খুলনা

সাতক্ষীরা সীমান্তে স্থাপনা নিয়ে প্রকাশিত সংবাদে ভারতীয় হাইকমিশনের ব্যাখ্যা

সাতক্ষীরা সীমান্তে স্থাপনা নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। সোমবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, গত ১১ এবং ১২ সেপ্টেম্বর কয়েকটি জাতীয় ও আঞ্চলিক দৈনিকে ‘বিজিবির প্রতিবাদে স্থাপনা সরিয়ে নিলো বিএসএফ’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়েছে।
এতে বলা হয়েছে, সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় বিএসএফের স্থাপনা নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে বিজিবি। প্রকৃতপক্ষে, সীমান্তের ওই এলাকায় কোনো স্থাপনা নির্মাণ করছিল না বিএসএফ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সূত্র জানিয়েছে, সেটি বিএসএফ এর কোনো স্থাপনা নয়। সেটি ছিল শূন্যরেখার কাছে অবস্থিত স্থানীয় পঞ্চায়েতের খেলার মাঠে স্পোর্টস স্টোর রুমের নির্মাণ কাজ। জনসাধারণের জন্য নির্মিতব্য স্থাপনা হওয়ায় বিএসএফ এতে অনুমতি দিয়েছে। তবে, বিজিবির পক্ষ থেকে আপত্তি করায় তারা স্থাপনাটি মাঠের অন্যপাশে নির্মাণের উদ্যোগ নিয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।