সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা ভূমি অফিসে হঠাৎ জেলা প্রশাসক : দালালের কারাদণ্ড | চ্যানেল খুলনা

সাতক্ষীরা ভূমি অফিসে হঠাৎ জেলা প্রশাসক : দালালের কারাদণ্ড

চ্যানেল খুলনা ডেস্কঃহঠাৎ সাতক্ষীরা পৌর ভূমি অফিস পরিদর্শনে গিয়েছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল। তাকে দেখে অবাক হন অনেকেই। আর সুযোগ বুঝে পালানোর চেষ্টা করেন দালালরা। কিন্তু বিচক্ষণ জেলা প্রশাসকের চোখ এড়াতে পারেননি রুহুল কুদ্দুস নামে এক দালাল। এ সময় তার বিরুদ্ধে সদর উপজেলার কৈখালী গ্রামের ওমর আলী অভিযোগ করে জেলা প্রশাসককে জানান, দালাল রুহুল কুদ্দুস জমির মিউটেশন করে দেওয়ার নাম করে তার কাছে ৫ হাজার টাকা দাবি করে। তিনি দুই হাজার টাকা দিয়ে বাকি টাকা মিউটেশনের কপি পাওয়ার দিন দেবেন মর্মে রুহুল কুদ্দুসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কিন্তু ২০ থেকে ২৫ দিন অতিবাহিত হলেও তাকে কাঙ্ক্ষিত সেবা না দিয়ে নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছিলেন রুহুল কুদ্দুস।

এ সময় তাৎক্ষণিক দালাল রুহুল কুদ্দুসকে আটক করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসক মোস্তফা কামাল। নির্দেশনা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি রুহুল কুদ্দুস শহরের পারকুখরালীর মৃত নুরুল ইসলামের ছেলে।

এ দিকে, অফিসের সামনে দালালদের দৌরাত্ম্য কমাতে না পারায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশনায় পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা কান্তি লাল সরকারকে শ্যামনগরের গাবুরা, উপসহকারী ভূমি কর্মকর্তা আজিজ হাসানকে কলারোয়ার জয়নগর ও উপসহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিমকে শ্যামনগর সদর ভূমি অফিসে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

এ ঘটনায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, জেলা প্রশাসন থেকে শুরু করে ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত কেউ যদি দুর্নীতিতে জড়ায়, দালাল-বাটপারদের প্রশ্রয় দেয় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যার অফিসের সামনে দালাল পাওয়া যাবে, বুঝব সেই অফিসের অফিসার তাদের পুষছে। সরকারি সেবা দালাল ছাড়াই হয়রানি ও দুর্নীতিমুক্তভাবে সকলে পাবে, এটাই জেলা প্রশাসক হিসেবে আমার প্রত্যাশা। এ সময় পৌর ভূমি অফিস পরিদর্শনকালে তিনি ভূমি কর দিতে আসা এক নাগরিককে তাৎক্ষণিক সেবা দিয়ে কর স্লিপ প্রদান করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।