সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরা পৌর নির্বাচনে ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মঞ্জু | চ্যানেল খুলনা

সাতক্ষীরা পৌর নির্বাচনে ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মঞ্জু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সকল প্রতিকূলতা প্রতিহত করে বিএনপির নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। সাতক্ষীরা পৌরসভার মেয়র নির্বাচনে আগের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোমবার সাতক্ষীরার বিএনপি দলীয় মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগের অংশ হিসেবে নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কলারোয়া পৌর নির্বাচনে প্রথমে ভালো অবস্থা বিরাজ করলেও পরে খারাপ হয়ে যায়। সেখানে সুষ্ঠু নির্বাচন হয়নি। সাতক্ষীরায় যাতে এমন খারাপ অবস্থা না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, বিএনপি প্রার্থীরা বাড়ি থাকতে পারে না। তাদের বিরুদ্ধে মামলার পর মামলা দেওয়া হয়েছে। বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এধরনের নিপিড়ন বন্ধে তিনি সরকারের প্রতি আহবান জানান। পরে তিনি বিএনপির মেয়র প্রার্থী তাজকিন আহমেদ চিশতির পক্ষে গণসংযোগে অংশ নেন।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলি, সদস্য সচিব আবদুল আলিম, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি, বিএনপি নেতা ও মেয়র প্রার্থী তাজকিন আহমেদ চিশতি, শের আলি, আবদুস সামাদ প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।