সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা পাসপোর্ট অফিসে আটক দালালকে ৫ মাসের কারাদণ্ড | চ্যানেল খুলনা

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে আটক দালালকে ৫ মাসের কারাদণ্ড

চ্যানেল খুলনা ডেস্কঃসাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শেখ তরিকুল আলম নামে এক দালালকে আটক করে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল রবিবার দুপুরে শহরের পলাশপোলস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা।
সাজাপ্রাপ্ত তরিকুল আলম শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিস পাড়ার মৃত শেখ বাশারত আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি টাকা ছাড়া কেউ পাসপোর্ট করতে পারেন না এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই ভুক্তভোগীর স্বীকারোক্তি মোতাবেক তরিকুল আলম নামে এক দালালকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত তরিকুল আলম জানান, পাসপোর্ট অফিসের হিসাব রক্ষক ইন্দিরা গাইন, আউট সোর্সিং লাভলু, এমএলএসএস মনির হোসেন ও সোহাগ প্রতিটি পাসপোর্ট বাবদ তাদের কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে থাকেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক সাখাওয়াৎ হোসেনকে তার অফিসের অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করা উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অফিসিয়ালভাবে ব্যবস্থা গ্রহণের জন্য মৌখিক সুপারিশ করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।