সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরা জেলা পরিষদে নজরুল ইসলাম পুনরায় চেয়ারম্যান নির্বাচিত | চ্যানেল খুলনা

সাতক্ষীরা জেলা পরিষদে নজরুল ইসলাম পুনরায় চেয়ারম্যান নির্বাচিত

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং জেলা আ.লীগের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তার প্রতিক ছিল মোটরসাইকেল। তিনি পেয়েছেন ৬০৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী এম খলিলুল্লাহ ঝড়– চিংড়ি মাছ প্রতীকে পেয়েছেন ৪৪৭ ভোট।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি টানা দ্বিতীয়বার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন।
এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত নারী সদস্যরা হলেন, সংরক্ষিত ১নং ওয়ার্ডে মাহফুজা সুলতানা রুবি, সংরক্ষিত ২নং ওয়ার্ডে এড. শাহনেওয়াজ পারভীন মিলি, এবং সংরক্ষিত ৩নং ওয়ার্ডে শিল্পী রাণী মহালদার নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাধারণ ১নং ওয়ার্ডে ইন্দ্রজিত দাস, ২নং ওয়াডে আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ডে সৈয়দ আমিনুর রহমান, ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ডে শেখ ফিরোজ কবির, ৬নং ওয়ার্ডে আব্দুল হাকিম, এবং ৭নং ওয়ার্ডে গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশের ন্যায় সাতক্ষীরার ১২টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমের মাধ্যমে গ্রহণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।