সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা কাকডাঙ্গা সীমান্তে ২ কেজি স্বর্ণসহ এক পাচারকারী আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরা কাকডাঙ্গা সীমান্তে ২ কেজি স্বর্ণসহ এক পাচারকারী আটক

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে দুই কেজি স্বর্ণ ও মোটর সাইকেলসহ একজন চোরাচালানকারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
বুধবার বিকাল তিনটার দিকে সাতক্ষীরার কেড়াগাছি সীমান্তে দায়িত্বরত বিজিবির হাবিলদার নুর আলমের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই স্বর্ণ ও চোরাচালানি কে আটক করে।
আটককৃত চোরাচালানি হলেন মো. হাসান আলি (৫০)। তিনি  যশোর জেলার কেশবপুর উপজেলার পাতরা গ্রামের কফিলউদ্দিন বিশ্বাসের ছেলে ।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে দুটি পুটলিতে ১৮ পিস স্বর্ণের বার সহ যশোর-হ-১৬-৯৬৮১ লাল রঙ এর হিরো মোটরসাইকেলে বহনের সময় রিভার পিলার ১৩/৩ এর
কাছে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে এক ব্যক্তি কে আটক করা হয়। উদ্ধার হওয়া ১৮ টি স্বর্ণের বারের ওজন দুই কেজি ১৪৪ গ্রাম। এর দাম এক কোটি ২৮ লাখ টাকা বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।