সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় লবনাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ কর্মশালা | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় লবনাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ কর্মশালা

সাতক্ষীরায় উপকুলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তন জনিত লবনাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ সরকার ও গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর যৌথ আয়োজনে রোববার দুপুরে শহরের তুফান কনভেনশন সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব ড. এহিউদ্দীন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার জামানুর রহমান, জাতিনংঘ উন্নয়ন কর্মসুচির (ইউএনডিপির) সহকারী আবাসিক প্রতিনিধি খুরশিদ আলম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

কর্মশালা থেকে জানানো হয়, খুলনা ও সাতক্ষীরা জেলার ৫টি উপজেলার ৩৯ টি ইউনিয়নের নির্ধারিত ১০১টি ওয়ার্ডে বিপদাপন্ন জনগোষ্ঠীর জলবায়ু সহনশীল জীবিকা এবং পানীয় জলের সমাধানের জন্য ৫ বছর যাবত এ প্রকল্পের কাজ চলবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।