সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় যুবলীগ নেতার হোটেল থেকে গাঁজা ও কনডমসহ ৮ নারী-পুরুষ আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় যুবলীগ নেতার হোটেল থেকে গাঁজা ও কনডমসহ ৮ নারী-পুরুষ আটক

চ্যানেল খুলনা ডেস্কঃসাতক্ষীরা শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত যুবলীগ নেতার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২ জন নারী ও ৬ জন পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা আড়াইটার দিকে এই অভিযান চালানো হয়।প্রায় দেড়ঘন্টাব্যাপি পরিচালিত এই অভিযানে হোটেলটির বিভিন্ন কক্ষ তল্লাাসী চালিয়ে এ সময় বিপুল পরিমান কনডম ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। হোটেলটি পরিচালনা করেন যুবলীগ নেতা তুহিনুর রহমান তুহিন।

গ্রেপ্তারকৃতরা হলেন, যশোরের মনিকতলা এলাকার রাসেল উদ্দিনের স্ত্রী সৃষ্টি আক্তার লতা (২৩), কলারোয়ায়ার কাজিরহাটের আবু বকর ছিদ্দিকের ছেলে আব্দুর রহমান (২৬), খুলনার জিরো পয়েন্টের আব্দুল মজিদের ছেলে ইউনুছ আলী (৩৩), ইটাগাছার আতিয়ারের ছেলে শাহিনুর (৩৪), একই এলাকার রেজাউলের ছেলে মাসুম বিল্লাহ (৩০), খড়িবিলার রফিকুলের ছেলে রনি (২৩), ইটাগাছার আহম্মদ আলীর ছেলে মিলন গাজী (৩০), গগেরকান্দার রফিকের ছেলে ইব্রাহিম ওরফে রাজা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের সংগ্রাম টাওয়ারে অভিযান চালিয়ে বিপুল পরিমান কনডম ও ১০০ গ্রাম গাঁজাসহ উক্ত ৮ নারী ও পুরুষকে আটক করেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হোটেল মালিকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় কলেজ শিক্ষকের সঙ্গে উগ্র আচরণ, শিক্ষার্থীদের বিক্ষোভে কোচিং সেন্টার সিলগালা

শিক্ষা প্রতিষ্ঠান যৌনহয়রানি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে মৌয়াল ও জেলে অপহৃত

নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা

তালায় জমি নিয়ে বিরোধ: প্রবাসীর স্ত্রীকে মারধর, কানের লতি ছিঁড়ে যাওয়ার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।