সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় মা হলেন পাগলী, বাবা হলো না কেউ! | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় মা হলেন পাগলী, বাবা হলো না কেউ!

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পাগলী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নাম রাখা হয়েছে আব্দুর রহমান। গত ১২ নভেম্বর রবিবার বিকালে সে এই পুত্র সন্তানের জন্ম দেয়। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, নতুন জামা কাপড় পরে সুন্দর বিছানায় পাগলী মায়ের পাশেই ফুটফুটে বাবু ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরেই সেবিকারাই ফিডারে দুধ খাওয়াচ্ছেন।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়ার নার্স নাছিমা খাতুন জানান, তালার বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন “সহানুভূতি”র সভাপতি আব্দুল আলিম গত ৩ নভেম্বর অসুস্থ অবস্থায় অজ্ঞাত নামা এক পাগলীকে গর্ভবতী অবস্থায় হাসপাতালে ভর্তী করেন। পরে ১২ নভেম্বর সকালে প্রশববেদনা দেখা দেয়। বিকালে তার ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। পাগলী এবং সন্তান সুস্থ আছেন।

“সহানুভূতি”র সভাপতি আব্দুল আলিম বলেন, “সহানুভূতি” অসহায় অসুস্থ ও ভবঘুরে মানুষদের নিয়ে কাজ করে। গত ৩ নভেম্বর খবর পেয়ে তালার খলিসখালী এলাকা থেকে গর্ভবতী অবস্থায় এক অসুস্থ পাগলীকে উদ্ধার করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করি। নাম রাখা হয়েছে আব্দুর রহমান।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশনায় তাকে ভর্তী করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহানুভূতী ও স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসার ব্যয়ভার বহন করছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন জানান, বিষয়টি জানার পরেই আমি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করানো সহ আমি নিজেই তাকে দেখে এসেছি। তার চিকিৎসার সহ সকল প্রকার খোঁজখবর রাখছি। আইন অনুযায়ী যদি কেউ বাচ্চাকে দত্তক নিতে চায় তাহলে যাচাই বাছাই করে তাকে দেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।