সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় বিয়ের কথা বলে প্রেমিকাকে বাড়ি ডেকে নিয়ে বন্ধুদের সাথে ধর্ষণ : গ্রেফতার ২ | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় বিয়ের কথা বলে প্রেমিকাকে বাড়ি ডেকে নিয়ে বন্ধুদের সাথে ধর্ষণ : গ্রেফতার ২

চ্যানেল খুলনা ডেস্কঃসাতক্ষীরার দেবহাটা উপজেলায় প্রেমিকাকে বাড়িতে ডেকে নিয়ে বন্ধুদের নিয়ে ধর্ষনের ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় গোবরাখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার ধর্ষক প্রেমিক আবু সুফিয়ান (২৭) দেবহাটা উপজেলার গোবরাখালী গ্রামের আছাফুর সরদারের ছেলে ও জিলু­র রহমান (২৮) একই গ্রামের শিক্ষক মোশারফের ছেলে। মেয়েটিও একই গ্রামের বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র বলেন, আবু সুফিয়ান এবং ওই কিশোরীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে গত ১২ অক্টোবর আবু সুফিয়ান ফুঁসলে মেয়েটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। দুপুরে বন্ধুদের সঙ্গে নিয়ে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, এ মামলায় ইতিমধ্যে আবু সুফিয়ান ও জিলু­র রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি দুই আসামিকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।