সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় নেতার বাড়ি জুয়ার আসর, আটক ৯ | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় নেতার বাড়ি জুয়ার আসর, আটক ৯

চ্যানেল খুলনা ডেস্কঃ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হায়দার আলি তোতার বাড়ি থেকে নয় জুয়াড়িসহ জুয়ার সরঞ্জাম আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শহরের মুনজিতপুরে হায়দার আলি তোতার বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারানচন্দ্র পাল জানান, গোপন সূত্রে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় নয় জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৯ হাজার টাকা, কয়েক কার্টন তাস, গোলাকার টেবিল এবং খাতাপত্র জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মো. কামরুজ্জামান, মো. আলাউদ্দিন, সাইফুল ইসলাম, গোলাম রব্বানি, শরিফুল ইসলাম, মো. শাহিন, আব্দুর রাজ্জাক, মাহমুদুল হক এবং মো. জামাল।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।