সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় অস্ত্র ব্যবসায়ীসহ দুই মাদক বিক্রেতা আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় অস্ত্র ব্যবসায়ীসহ দুই মাদক বিক্রেতা আটক

চ্যানেল খুলনা ডেস্কঃসাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। গতকাল সোমবার শ্যামনগর উপজেলা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় একটি একনলা বন্দুক, ২০ পিস ইয়াবা ও ২শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটক অস্ত্র ব্যবসায়ী শরীফুল ইসলাম মিঠুর বাড়ি শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামে। দুই মাদক ব্যবসায়ী হলো ইটাগাছা গ্রামের নাছিম গাজী ও মধুমল্লারডাঙ্গি গ্রামের আলমগীর হোসেন। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, শ্যামনগরে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অস্ত্র কেনাবেচার সময় একনলা বন্ধুকসহ শরিফুল ইসলামকে আটক করা হয়। তিনি আরও বলেন, শহরে ইটাগাছা ও মধুমল্লারডাঙ্গি মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবির অপর একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সদর হাসপাতাল মোড় থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ আলমগীরকে ও ইটাগাছা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ নাছিমকে আটক করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।