সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরার সাঁপমারা খালের পুনঃখননে কৃষি-মৎস্যতে সম্ভবনার হাতছানি | চ্যানেল খুলনা

সাতক্ষীরার সাঁপমারা খালের পুনঃখননে কৃষি-মৎস্যতে সম্ভবনার হাতছানি

সাতক্ষীরা প্রতিনিধিঃ খনন হচ্ছে সাঁপমারা খাল। অপার সম্ভবনা দেখা দেওয়ার আশায় আশাশুনি ও দেবহাটার কৃষি-মৎস্যতে সংশ্লিষ্টরা। পাশাপাশি সাঁপমারায় আসবে পূর্ণ যৌবন। আর এতে চলবে লঞ্চ, স্টিমার, কার্গো সহ সকল প্রকার নৌযান। উৎপাদিত পণ্যে
পাঠানোর সাথে সাথে এলাকার প্রয়োজনীয় মালামাল সহজে আনা যাবে নদীপথে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যাত্রা মৎস্যের সাথে জড়িত। কিন্তু সাম্প্রতিক এই শিল্পে বিপর্যয় ঘটতে শুরু করেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ-১ এর অধিনে দুইটি প্যাকেজে মোট ১৯ কিলোমিটার খাল পুনঃখনন কাজ চলমান। যা ৯০ ফুট লম্বা এবং গভীরতা ৩০ফুট হবে। পটুয়াখালির মেসার্স এম কে কে-এম বি ইউ(জেভি) এবং মেসার্স আবুল কালাম আজাদ ঠিকাদারী প্রতিষ্ঠান বাস্তবায়ন সহযোগী হিসাবে কাজ করছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, সরকারের নানামূখি উন্নয়নের একটি অংশ খাল খনন। ইছামতি নদী থেকে যাতে সরাসরি পানি দেবহাটা হয়ে আশাশুনির মরিচাপ নদীতে ওঠা নামা করতে পারে সেই লক্ষ্যে খালটি খনন হচ্ছে। খনন কাজ শেষ হলে এলকার জলাবদ্ধতা দুর হবে। সাথে মৎস্য চাষে বিশেষ ভূমিকা রাখবে। খনন কাজ শুরু হওয়ার আগেই দুপারের বসতিদের নোটিশ করে সর্তক করে দেওয়া হয়েছে। যারা নিজেরা স্থাপনা সরিয়ে নেননি তাদেরকে কাজের সুবিধার্থে সরিয়ে দেওয়া হচ্ছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।