সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় বই ব্যাবসায়ী নিহত ও আহত ২ | চ্যানেল খুলনা

সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় বই ব্যাবসায়ী নিহত ও আহত ২

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় ১৩ই নভেম্বর (বুধবার) অমিত দেবনাথ (৫২) নামে এক বই ব্যাবসায়ী নিহত হয়েছে এবং আরো দুইজন আহত হয়েছে বলে জানা যায়।

নিহত ঐ ব্যাক্তি পাটকেলঘাটা থানার খলিষখালী গ্রামের মৃত ঞ্জানেন্দ্র দেবনাথের পুত্র অমিত দেবনাথ।তাৎক্ষনিকভাবে আহত দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান পাটকেলঘাটা – দলুয়া সড়কে আচিমতলা নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। খলিষখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য উত্তম কুমার দে জানান, অমিত দেবনাথ বুধবার সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে খলিষখালী বাজার থেকে বই আনার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে পাটকেলঘাটায় যাচ্ছিলেন।পথিমধ্যে আচিমতলার বাবুর ভাটা নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা ব্যাটারি চালিত মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরত্বর আহত হন।পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ১০/৩০ ঘটিকার দিকে তার মৃত্যু ঘটে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি শুনেছি তবে এই ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যাবস্থা নিব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।