সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরার দেবহাটায় পরিত্যক্ত অবস্থায় ৩টি পেট্রোল বোমা উদ্ধার | চ্যানেল খুলনা

সাতক্ষীরার দেবহাটায় পরিত্যক্ত অবস্থায় ৩টি পেট্রোল বোমা উদ্ধার

সাতক্ষীরার দেবহাটায় একটি বসতবাড়ির রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় তাজা ৩টি পেট্রোল বোমা উদ্ধার হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ধোপাডাঙ্গাস্থ আব্দুল ওহাবের ছেলে যুবলীগ নেতা মহিউদ্দীনের বাড়ির রান্না ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
যুবলীগ নেতা মহিউদ্দীন জানান, শনিবার সকালে তার স্ত্রী রান্না করতে গেলে চৌকির নিচে চাউলের বস্থার পাশে একটি প্যাকেট দেখতে পায়। তার স্ত্রী তাকে ডাকলে সে বিষয়টি দেখার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেনকে জানালে তিনি প্রশাসনকে খবর দেন। পরে পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে উক্ত পেট্রোল বোমা উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে যায়। যুবলীগ নেতা মহিউদ্দীন আরো জানান, পূর্ব শত্রæতার জের ধরে এবং উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার সমার্থনে কাজ করায় প্রতিপক্ষরা তাকে ফাঁসাতে এ কাজ করেছে। এমনকি এর আগে তার মৎস্যঘেরে বিষ প্রয়োগ ও তার উপর হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।
এবিষয়ে দেবহাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন জানান, মহিউদ্দীন আওয়ামী লীগের রাজনীতি করায় স্থানীয় ভাবে তার কিছু শত্রæতা রয়েছে। পেট্রোল বোমার কথার বিষয়টি জানালে আমি প্রশাসনকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে ৩টি পেট্রোল বোমা উদ্ধার করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মুজিবর রহমান জানান, আমার কর্মী সমার্থককে হয়রানি করতে এমন ষড়যন্ত্র করে যাচ্ছে আমার বিদ্রোহীরা। আমি বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে উপ-নির্বাচনে কেউ যেনো পরিবেশ উত্তপ্ত না করতে পারে সে ব্যাপারেও প্রশাসনের সুদৃষ্টি কামান করছি।
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)উজ্জ্বল কুমার মৈত্র জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনে কে বা কারা জড়িত সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি কলেজছাত্রীর, দিশেহারা পরিবার

তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা অনুষ্ঠিত

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।