সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরার কালিগঞ্জে ভূমিহীন নারীর বাড়ি-ঘর ভাংচুর ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন | চ্যানেল খুলনা

সাতক্ষীরার কালিগঞ্জে ভূমিহীন নারীর বাড়ি-ঘর ভাংচুর ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও আব্দুল খালেক ও চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম তার লোকজন দিয়ে ভূমিহীন বিধবা জাহানারা খাতুনকে মারপিট, বাড়ি-ঘর ভাংচুর ও উচ্ছেদের প্রতিবাদে সোমবার সকাল ১১ সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা ইউছুফপুর গ্রামের নারী-পুরুষ ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, চাম্পাফুল ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালাম গাজী, আশরাফ আলী, জাহানারা খাতুন, আবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জাহানারা খাতুন স্বামী পরিত্যক্তা হয়ে তার বৃদ্ধা মাতা ও দুই সন্তান নিয়ে কালিগঞ্জের বারদহা এলাকায় ঘর নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করে আসছেন।
গত ৫ আগস্ট জাহানারা খাতুন সেখানে আরেকটি ঘর নির্মাণ করতে গেলে চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ও তার লোকজন উক্ত ঘর নির্মাণে বাধা দেন এবং তাকে বেধড়ক মারপিট করেন।
এ ঘটনায় কালিগঞ্জ থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বরং থানায় অভিযোগ দেয়ার কারণে ইউপি চেয়ারম্যান এর লোকজন নির্মিত ঘর ভেঙে গুড়িয়ে দেন।
অথচ ইউপি চেয়ারম্যান মোজাম নিজেই কালিগঞ্জ উপজেলার উজিরপুর বাজারে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে তিনতলা ভবন নির্মাণ করে ভোগদখল করে যাচ্ছেন। পুকুর ও মন্দির এর জায়গা দখলকে ইস্যু করে হিন্দু সম্প্রদায়সহ এলাকার জনসাধারণ সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আবেদন করলে জেলা প্রশাসক তদন্ত স্বাপেক্ষে পুকুরটি উন্মুক্ত করার আদেশ দিলেও ইউপি চেয়ারম্যান মোজাম কোন কর্ণপাত করেননি। এলাকাবাসি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।