সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরার কলারোয়ায় ৬শত ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরার কলারোয়ায় ৬শত ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
শুক্রবার দুপুরে কলারোয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী কে ৬শো পিস ইয়াবাসহ আটক করাহয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো দুই তিন জন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের রিয়াজুদ্দিন খাঁর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম খাঁ ওরফে ডিটু (৪৫)।
এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান,কলারোয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বড়ো একটি ইয়াবার চালান বিক্রি করাহবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে এসআই মোস্তফা আলম,এএসআই মাজেদুল সহ কয়েক জন পুলিশ সদস্য নিয়ে সেখানে
অভিযান পরিচালনা করাহয়। এসময় ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম খাঁ ওরফে ডিটু কে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ও জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।