সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরার কলারোয়ায় সকাল থেকে চলছে ভোট গ্রহন চলছে | চ্যানেল খুলনা

সাতক্ষীরার কলারোয়ায় সকাল থেকে চলছে ভোট গ্রহন চলছে

সাতক্ষীরা প্রতিনিধি : কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন ঘিরে সকাল শুরু হয়েছে ভোট গ্রহন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে শুরু করেছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মত। এছাড়া ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেরালকাতা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৪শ’ ৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭শ’ ৬১ জন ও নারী ভোটার ৮ হাজার ৬শ’ ৮৪ জন। উল্লেখ্য, গত ৩০ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন কেরালকাতা ইউনিয়নের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ সরদার। ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হওয়ার কারণে আজ এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।