সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় বড় কাকিমাকে হত্যার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় বড় কাকিমাকে হত্যার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে

সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে সুধারানী মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাইপো রমেশ মন্ডলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর সদর ইউনিয়নের বাধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুধারানী ওই গ্রামের মধুসূদন মন্ডলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুধারানীর স্বামী মধুসূদন মন্ডলের সঙ্গে তাঁর ছোট ভাই শ্রীদাম মন্ডলের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রমেশ মন্ডল শ্রীদামের ছেলে। পারিবারিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে রমেশ তাঁর বড় কাকিমা সুধারানীকে ধারালো দা দিয়ে গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।