সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামের আব্দুল বারিকের ছেলে মুহাম্মদ ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৩) ও ছেলে সানজাদুল হোসেন (২)। তাদের দুই ভাইবোনের বয়সের ব্যবধান মাত্র এক বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় দুই শিশু বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা দ্রæত তাদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তৃব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা মুহাম্মদ ইকবাল হোসেন ও পরিবারের সদস্যরা। এমন মর্মান্তিক ঘটনায় পুরো সিংহলাল গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।