সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় দুটি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় দুটি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরায় অভিযান চালিয়ে ২৩৩ গ্রাম ২৬৯ মিলিগ্রাম ওজনের ২ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার (৮ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে সদর উপজেলার হরিশপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে।

আটককৃতর নাম মো. রুহুল আমিন (২৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে যে, সদর উপজেলার হরিশপুর এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার মো. নাসির উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার ভোর রাতে বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় রাত ৪টার দিকে হরিশপুর পাকা রাস্তা দিয়ে পায়ে হেঁটে নিজ বাড়ীর দিকে যাওয়ার পথে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে মো. আল আমিনকে ১টি মোবাইলসহ আটক করে।

এসময় আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায় তার পায়ুপথে স্বর্ণের বার রয়েছে বলে বিজিবির কাছে স্বীকার করে। পরবর্তীতে ওষুধ প্রয়োগ করে তার পায়ু পথ হতে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২৩৩ গ্রাম ২৬০ মিলিগ্রাম। যার মূল্য ২৭ লাখ ৪৪ হাজার ৩০৪ টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।