সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় ঈদের ছুটিতে বন্ধুরা মিলে মদ পান, ৩ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় ঈদের ছুটিতে বন্ধুরা মিলে মদ পান, ৩ জনের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনিতে ঈদের রাতে বিষাক্ত মদ পান করে ৩ যুবকের মৃত্যু হয়েছে। আরও ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার (২ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, তেতুলিয়া গ্রামের নাজমুল হোসেন (৩৫), টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের ইমরান হোসেন (২৫)।

অসুস্থরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, আশাশুনিসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, সোমবার (৩১ মার্চ) ঈদের রাতে আশাশুনি উপজেলার কাঁদাকাটি ইউনিয়নের কাঁদাকাটি গ্রামের তেতুলিয়া বাজার সংলগ্ন পঞ্চপল্লী মহাশ্মশানে বসে ১৫-১৬ বন্ধু মিলে মদ পান করেন। পরে রাতে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। ভোরে তাদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনজনের মৃত্যু হয়। অসুস্থদের অবস্থা আশঙ্কাজনক।”

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রসুন কুমার বলেন, “আশাশুনি হাসপাতালে ভর্তি অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন অন্য হাসপাতালে মারা গেছেন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন বলেন, ‘তিনজনের মৃত্যুর খবর পেয়েছি।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।