সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাড়ে নয় কোটি টাকার ডায়মন্ডের আংটি ও অন্যান্য গহনাসহ আটক ১ | চ্যানেল খুলনা

সাড়ে নয় কোটি টাকার ডায়মন্ডের আংটি ও অন্যান্য গহনাসহ আটক ১

ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনার সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭টি আংটি ২টি পায়েল একটি বেচলেট, তিনটি বালা ও ১২ টি নাকফুল এবং ১টি ব্যাটারীচালিত ভ্যান সহ চালককে আটক করা হয়েছে।

এ অভিযোগে যশোরের শার্শা উপজেলার পাচভুলোট গ্রামের মৃত শাহাদাত মোড়ের ছেলে ভ্যানচালক হাফিজুর (৫৩) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে শার্শার পাচভুলোট সীমান্ত থেকে এসব গহনা জব্দ ও হাফিজুর নামে পাচারকারীকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাঁচভুলোট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় পাঁচভুলোট বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভুলোট গ্রামের বদিপাড়া রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়। এ সময় পাঁচভুলোট অভিমূখে ব্যাটারী চালিত ভ্যানযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে টহল দলের বিজিবি সদস্যরা। নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মোঃ হাফিজুর (৫৩)কে আটক করে তারা। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরে কস্টেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭টি আংটি, ২টি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল এবং ১টি ব্যাটারীচালিত ভ্যান আটক করে। যার আনুমানিক মূল্য নয় কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।