সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাকিবকে ছাড়িয়ে তামিমের নতুন রেকর্ড | চ্যানেল খুলনা

সাকিবকে ছাড়িয়ে তামিমের নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্কঃআন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সাকিবের রান ১ হাজার ৫৬৭ রান। ৭৬ ম্যাচে ৯টি হাফসেঞ্চুরিতে এ স্কোর গড়েন তিনি। অপরদিকে, আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৭৫ ম্যাচে ১ হাজার ৬১৩ রান তামিমের। ব্যক্তিগত রানে তামিমের বেশি সংগ্রহ থাকলেও বিশ্ব একাদশের জার্সিতেও ৫৭ রান ছিল তার।

ফলে বাংলাদেশের হয়ে তামিমের রান ছিল ১ হাজার ৫৫৬ রান। যে কারণে এ ম্যাচের আগে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন সাকিব। লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১৪ রান করে তামিম টপকে যান সাকিবকে। শেষ পর্যন্ত ৩৪ বলে ৪টি চার ও ১ ছক্কাতে ৩৯ রান করে রান আউট হন তিনি। এতে দেশের হয়ে তামিমের সংগ্রহ এখন ১ হাজার ৫৯৫ রান।

টেস্ট, ওয়ানডের পর এবার টি-টুয়েন্টিতেও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক হলেন তামিম। সীমিত ওভারের দুই ফরম্যাটেই বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব। তবে টেস্টে তামিমের পর বেশি রানের মালিক মুশফিকুর রহীম।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।