সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইবেরিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৯ | চ্যানেল খুলনা

সাইবেরিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৯

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়া বেলারুশ মালিকানাধীন কার্গো প্লেন দুর্ঘটনায় ৯ আরোহীর মৃত্যু হয়েছে।
রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরপরই প্লেনটি সাইবেরিয়ার ইর্কুতস্ক শহরে বিধ্বস্ত হয় বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে রয়টার্স।

রাশিয়ার ফেডারেল এভিয়েশন এজেন্সি রোসাভিয়াতসিয়া জানিয়েছে, বেলারুশের কোম্পানি গ্রোডনোর মালিকানাধীন অ্যান্তোনোভ এএন-১২ প্লেনটি প্রথমে অবতরণের সময় চারপাশে প্রদক্ষিণ করে, এ সময় রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিধ্বস্তের ঘটনায় দুর্ভাগ্যবশত এর সব আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইর্কুতস্ক আঞ্চলিক গভর্নর ইগর কভজেভ।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা কালো-তুষারময় অবস্থায় টর্চের আলো জ্বালিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
মারা যাওয়া আরোহীদের মধ্যে দুইজন বেলারুশের, দুইজন রাশিয়ার, দুই জন ইউক্রেনের নাগরিক রয়েছেন। এর বাইরে আরো দুইজন আরোহী ছিলেন তারাও মারা গেছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইর্কুতস্কে পৌঁছানোর পর প্লেনটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজধানী মস্কো থেকে প্রায় ৪ হাজার ২০০ কিলোমিটার পূর্বের পিভোভারিখা গ্রামের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতির পথে ট্রাম্প, উদ্বেগ বাড়ছে ইসরায়েলে

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকার না করলে আলোচনা নয় : মোজতবা খামেনি

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

কাতার-বাহরাইনে হামলার পর জেরুজালেমে বিস্ফোরণ

ইরানের হামলায় ২৪ ঘণ্টায় শতাধিক ইসরায়েলি আহত

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।