সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘সাইফুলকে উস্কানিমূলক হত্যার পরও মুসলমানরা অসীম সংযমের পরিচয় দিয়েছে’ | চ্যানেল খুলনা

‘সাইফুলকে উস্কানিমূলক হত্যার পরও মুসলমানরা অসীম সংযমের পরিচয় দিয়েছে’

ছাত্র সংগঠন, মাদ্রাসা ও রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কীভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

ওই পোস্টে তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের এক জরিপের প্রসঙ্গ তুলে ধরে তিনি লিখেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ (৬৪ দশমিক ১ শতাংশ) মনে করছেন, অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। গতকাল প্রকাশিত ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে এটি দেখা গেছে।

বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ থেমে নেই— মন্তব্য করে তিনি বলেন, ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে। অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর।

প্রসঙ্গত, ইসকন নেতা চিন্ময়ের গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিন্দার ঝড় বইছে সারাদেশে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

মোংলা বন্দর হবে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অপেক্ষা ৫ থেকে ১০ বছর, প্রভাব পড়বে বাংলাদেশিদেরও

পোশাক খাতে অস্থিরতায় আওয়ামী লীগ-সমর্থিতদের জড়িত থাকার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোশাক কারখানার উৎপাদন সচল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বায়ুদূষণ কমাতে বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।