সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংসদ আব্দুস সালাম মূর্শেদী রূপসার শিয়ালীতে আসছেন বৃহস্পতিবার | চ্যানেল খুলনা

সাংসদ আব্দুস সালাম মূর্শেদী রূপসার শিয়ালীতে আসছেন বৃহস্পতিবার

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী আজ বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা সফর করবেন। এ সময় তিনি রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সফরসূচি অনুযায়ি সাংসদ সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রূপসার ঘাটভোগে ইউনিয়নের গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সকাল সাড়ে ১০ টায় খুলনার রূপসার শিয়ালী ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ী ঘর পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করবেন। পরির্দশন শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি’র উপস্থিতিতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের পক্ষ হতে সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।
দুপুরে সাড়ে ১২ টায় খুলনার সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেড়টায় দুপুরে সার্কিট হাউজে মধ্যহ্ন ভোজন করবেন। এছাড়া দুপুর আড়াই টায় খুলনা সার্কিট হাউজে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আন্তঃ ধর্মীয় সংলাপে অংশ গ্রহণ করবেন এমপি আব্দুস সালাম মূশের্দী। বিকালে সাড়ে ৪টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে লিও ক্লাবের ইফতার মাহফিল

পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে: মঞ্জু

সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপকে গণতান্ত্রিক চেতনার পরিপন্থী : মিয়া গোলাম পরওয়ার

ফুলতলায় আলি আসগার লবি’র সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

হিট প্রকল্পে প্রতিটি ব্যয়ের অনুমোদন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।