সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিক মাহবুবের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে রূপসা প্রেসক্লাবে সভা | চ্যানেল খুলনা

সাংবাদিক মাহবুবের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে রূপসা প্রেসক্লাবে সভা

চ্যানেল খুলনা ডেস্কঃরূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমানের নামে ১০৭/১১৭ (সি) ধারায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে ক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভা ২৮ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খান মিজানুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন আলোকিত বাংলাদেশের খুলনা ব্যুরো প্রধান, বিশিষ্ট সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম তোতা, তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সহ-সম্পাদক হোসাইন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, নির্বাহী সদস্য এম ডি অলিদ শেখ, সদস্য এম এ আজিম, খান আ. জব্বার শিবলী, আখতার খান, রেজাউল ইসলাম তুরান প্রমূখ। সমাবেশে বক্তারা অবিলম্বে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।