সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিক তুহিন হত্যা ও হামলার ঘটনায় সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ | চ্যানেল খুলনা

সাংবাদিক তুহিন হত্যা ও হামলার ঘটনায় সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকেরা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন।

শুক্রবার (৮ আগস্ট) বিকালে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

বিবৃতিতে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকের ওপরে রাতের আঁধারে সন্ত্রাসী হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকেরা হামলার শিকার হয়েছেন। এর দ্রæত ও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

এমন ঘটনা দেশে নতুন নয় উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। অভিযুক্তদের যথাযথ বিচার হয় না বলেই এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা চাই।’

ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে ও সাধারণ সম্পাদক শেখ মনি সংগঠনের পক্ষে বিবৃতি প্রদান করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।