সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিকদের ন্যূনতম বেতন হওয়া উচিত ৩০ হাজার টাকা: প্রেস সচিব | চ্যানেল খুলনা

সাংবাদিকদের ন্যূনতম বেতন হওয়া উচিত ৩০ হাজার টাকা: প্রেস সচিব

সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার নিচে হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘যদি এই বেতন দিতে না পারেন, তাহলে পত্রিকা বন্ধ করে দিন।’

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে আলাপ করতে গিয়ে তিনি বলেন, ‘সংবাদপত্র মালিকদের সঙ্গে কথা বলার দায়িত্ব সাংবাদিক ইউনিয়নগুলোর। কিন্তু বাস্তবে তারা গত ১৫ বছর ধরে পূর্বাচলে প্লট পাওয়ার দৌড়ে ব্যস্ত ছিল। সাংবাদিকদের স্বার্থে তারা কার্যকর কোনো ভূমিকা রাখেনি, বরং ভয়াবহভাবে ঠকিয়েছে।’

ডিএফপির (তথ্য অধিদপ্তর) বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেক অনিয়ম চলছে। কিছু আন্ডারগ্রাউন্ড পত্রিকা অন্যদের সংবাদ কপি করে ছাপায়, যা কখনো ভালো সাংবাদিকতা হতে পারে না।’

সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য উপযুক্ত বেতন নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘৩০ হাজার টাকার নিচে বেতন হলে একজন সাংবাদিক টিকে থাকতে পারেন না। এটা শুধু আর্থিক ব্যাপার নয়, পেশার মর্যাদার সঙ্গেও সম্পর্কিত।’

অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শফিকুল আলম আরও বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশের মানুষ স্বস্তি পেয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের হিসাবে এই সংখ্যা আরও বেশি। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা দেখা যায়নি। তারা ক্ষমতায় থাকতে যাকে খুশি তাকে জঙ্গি বলে দমন করেছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াকে দেশের মানুষ ইতিবাচকভাবেই গ্রহণ করেছে। যদিও কেউ কেউ দ্বিমত পোষণ করতে পারে, তবে সেটি বড় কোনো ইস্যু নয়।’

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেলসহ সংগঠনটির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।