সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সহযোগিতা আরও বাড়াতে একমত বাংলাদেশ-ভারত | চ্যানেল খুলনা

মার্চে মোদির বাংলাদেশ সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা

সহযোগিতা আরও বাড়াতে একমত বাংলাদেশ-ভারত

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। শুক্রবার নয়াদিল্লিতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস রিলিজে জানিয়েছে।

শুক্রবার বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সহযোগিতার সম্পর্ক জোরদারে উভয়পক্ষ সম্মত হয়েছে।

বৈঠকে আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে কোভিড-১৯ মোকাবিলা, বাণিজ্য, কানেক্টিটিভিটি, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ-জ্বালানি, পানি বণ্টন, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে।

আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের আগে দুই দেশের স্বরাষ্ট্র, বাণিজ্য ও পানিসম্পদ সচিবদের বৈঠক করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে উভয়পক্ষ।

চার দিনের সফরে বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লি যান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর চূড়ান্ত করতেই মূলত তিনি দিল্লি­ গেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সশরীরে ঢাকা সফরে আমন্ত্রণ জানাবেন তিনি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।