সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে খুবিতে শিক্ষকদের মানববন্ধন | চ্যানেল খুলনা

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে খুবিতে শিক্ষকদের মানববন্ধন

বৈষম্যমূলক সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) এর প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে রবিবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন সঞ্চালনা করেন গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. লস্কর এরশাদ আলী।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রায়হান আলী, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর মো. শরীফ হাসান লিমন, কম্পিউটার, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, আইন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ, হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে বক্তারা বৈষম্যমূলক সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) এর প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। একই সাথে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেলের দাবি করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।