সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকারের কাছে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর স্থগিত | চ্যানেল খুলনা

সরকারের কাছে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর স্থগিত

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করা কিট হস্তান্তর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে প্রকল্প সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।এতে বলা হয়, অত্যন্ত দুঃখিত। কোভিড-১৯ ডট ব্লট কিট হস্তান্তর স্থগিত করা হয়েছে। নতুন তারিখ শিগগিরই জানানো হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করা কিট শনিবার (১১ এপ্রিল) কিট সরকারে কাছে হস্তান্তর ও একটি সংবাদ সম্মেলন ঘোষণা দিয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্র। কিট উৎপাদনের প্রক্রিয়াটি শেষ না হওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।

কিট হস্তান্তর স্থগিত করার বিষয়ে জানতে চাইলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, হঠাৎ করেই ইলেক্ট্রনিক ও যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদনে ত্রুটি হয়েছে। এটা সারতে দুই-তিনদিন সময় লাগতে পারে। আমরা চেষ্টা করছি দ্রুত সারাতে। নতুন তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দিলো মন্ত্রিসভা

হাসিনা ও পলাতক আসামিদের প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত সফর করবেন না তারেক!

স্বৈরাচারী শাসনামলে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।