সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকারিভাবে প্রকৃত চাষীদের কাছ থেকে পেঁয়াজ ক্রয়ের দাবি : মানববন্ধনে খুলনা ওয়ার্কার্স পার্টি | চ্যানেল খুলনা

সরকারিভাবে প্রকৃত চাষীদের কাছ থেকে পেঁয়াজ ক্রয়ের দাবি : মানববন্ধনে খুলনা ওয়ার্কার্স পার্টি

চ্যানেল খুলনা ডেস্কঃ পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতি, চলতি মৌসুমে প্রকৃত চাষীদের কাছে সরকারিভাবে পেঁয়াজ ক্রয় ও গুজব প্রতিরোধের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি।
দলটির নেতারা বলেছেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। মতলববাজ, লুটেরা ও দুর্বৃত্তদের কারণে কৃষক-শ্রমিক শ্রেণির মানুষ পথে বসতে চলেছে। সিন্ডিকেটের মাধ্যমে মজুদদার-সিন্ডেকেটবাজরা কোটি কোটি টাকা লোপাট করছে। আর কৃষক-শ্রমিক ন্যায্য পাওনা না পেয়ে পথে বসতে চলেছে।
গতকাল বুধবার বিকালে খুলনা প্রেসক্লাবের দলটির মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মহানগর সভাপতি মফিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নগর সাধারণ সম্পাদক এস এম ফারুক উল ইসলাম, মো. মনিরুজ্জামান, শ্রমিক নেতা মনির আহমেদ, খলিলুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, অ্যাডভোকেট কামরুল ইসলাম জোয়াদ্দার, বাবুল আখতার প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।