সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সব দলের অংশগ্রহণে নির্বাচন চান সিইসি | চ্যানেল খুলনা

সব দলের অংশগ্রহণে নির্বাচন চান সিইসি

সব দলের অংশগ্রহণে নির্বাচন চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ শুক্রবার বিকেল চারটায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা। আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের চেষ্টা করব। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, সব নির্বাচন। আমাদের ওপর যে দায়িত্ব তা আইন ও সংবিধান অনুযায়ী আমরা সবার সহযোগিতা নিয়ে সেই সংবিধান ও আইনের আলোকে সুন্দর নির্বাচন করার জন্য সাধ্যমত ও আন্তরিকভাবে চেষ্টা করব।

ইভিএম নিয়ে জানতে চাইলে সিইসি বলেন, আমি মাত্র দায়িত্ব নিয়েছি। সব বুঝে উঠতে পারি নি। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসির দায়িত্ব নেওয়ার পর প্রথম বারের মতো চারদিনের সফরে চট্টগ্রাম আসেন সিইসি কাজী হাবিবুল আওয়াল।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চারদিনের সফরে তিনি শনিবার সকালে নিজের জন্মস্থান দ্বীপ উপজেলা সন্দ্বীপ যাবেন। রোববার সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলায় স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সোমবার সকালে চট্টগ্রাম ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

শনিবার ঈদুল ফিতর

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌ প্রতিমন্ত্রী

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আবদুর রহমান সানী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।