সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সঙ্কেত দেয়া ছাড়াই যেকোনো রাতে হাজির হতে পারি : এরদোয়ান | চ্যানেল খুলনা

সঙ্কেত দেয়া ছাড়াই যেকোনো রাতে হাজির হতে পারি : এরদোয়ান

চ্যানেল খুলনা ডেস্কঃ সিরিয়ায় যুক্তরাষ্ট্র বাধা না দিলে কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য তুরস্কের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যুক্তরাষ্ট্র যদি ঘোষণা দেয় যে এই অভিযানের সামনে তারা দাঁড়াবে না, তাহলে তুর্কি সেনাবাহিনী অভিযান চালাবে।

সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে এমন মন্তব্য করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, একটি বাক্য রয়েছে যেটি আমরা সব সময় বলি : ‘আমরা সঙ্কেত দেয়া ছাড়াই যেকোনো রাতে আসতে পারি।’

কুর্দি মিলিশিয়াদের ইঙ্গিত করে তুর্কি এই প্রেসিডেন্ট বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হুমকি মোকাবেলা করা আমাদের সহ্যের একেবারে বাইরে চলে গেছে।

রোববার হোয়াইট হাউস বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘ-পরিকল্পিত অভিযান পরিচালনার জন্য তুরস্ক শিগগিরই সামনের দিকে অগ্রসর হতে পারে। গত দুই বছরে এই অঞ্চল থেকে যে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ধরা হয়েছে, তার জন্য তুরস্ক দায়ী।

এরদোয়ান বলেন, ‘এই অঞ্চলে ইসলামিক স্টেটের হাতে বিদেশি বন্দিদের মুক্তির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কাজ করবেন তিনি।’

তুর্কি এই প্রেসিডেন্ট বলেন, ‘সিরিয়ার উত্তরাঞ্চলে ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য দেশের আইএস বন্দি রয়েছে। তারা বলেছেন, আমরা তাদের নিয়ন্ত্রণ করতে চাই না। আমরা তাদের খোঁজ-খবর করতে পারছি না। এ ব্যাপারে কি করা যেতে পারে? তারা এ ব্যাপারে কাজ করতে যাচ্ছে এবং আমার সহকর্মীদের এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য নির্দেশ দিয়েছি।’

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।