সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সংস্কারের নামে স্বৈরাচারের দোসরদের দেশত্যাগের সুযোগ দিচ্ছে অন্তর্বর্তী সরকার | চ্যানেল খুলনা

সংস্কারের নামে স্বৈরাচারের দোসরদের দেশত্যাগের সুযোগ দিচ্ছে অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে স্বৈরাচারের দোসরদের দেশত্যাগের সুযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাজধানীর ফার্মগেটে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে কি না-তা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনার উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার নাকি এই দেশত্যাগের (আবদুল হামিদের) ব্যাপারে কিছুই জানে না। যত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, প্রত্যেকে প্রশ্ন তুলেছে, তাহলে অন্তর্বর্তী সরকার জানেটা কী?

তারেক রহমান আরও বলেন, সঙ্গে এই অভিযোগও তুলছে, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার একদিকে পলাতক স্বৈরাচার ও তাঁদের দোসরদের নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদবিরোধী যেসব রাজনৈতিক দলগুলো মাঠে ছিল, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ছিদ্র হয়তো তৈরি করতে চাচ্ছে। পলাতক স্বৈরাচারের সহযোগীদের পুনর্বাসনের ক্ষেত্রও হয়তো তৈরি করতে চাচ্ছে। এই বিষয়গুলো ঘুরেফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে।’

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

জামায়াত-শিবির ক্ষমা না চেয়ে উল্টো বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে: ছাত্রদল সভাপতি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।